বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

জীবননগরে সাংবাদিকদের সঙ্গে জামায়াত প্রার্থীর মতবিনিময়

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫, ০৩:১৩ পিএম
জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন
expand
জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন

চুয়াডাঙ্গা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও জেলা জামায়াতের আমির মো. রুহুল আমিন জীবননগরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।

রোববার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলা জামায়াত ইসলামীর কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জীবননগর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাহফুজুর রহমান।

মতবিনিময় সভায় রুহুল আমিন আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিজের নির্বাচনী অঙ্গীকার, উন্নয়ন পরিকল্পনা এবং এলাকার বিভিন্ন সমস্যা-সম্ভাবনা তুলে ধরেন।

তিনি বলেন, কৃষিভিত্তিক উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে এ অঞ্চলে একটি কৃষি বিশ্ববিদ্যালয়, স্থলবন্দর প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি কাজ করতে চান। একই সঙ্গে তিনি সাংবাদিকদের ভূমিকার প্রতি গুরুত্ব আরোপ করেন এবং সহযোগিতা কামনা করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জীবননগর প্রেসক্লাবের আহ্বায়ক মো. রিপন হোসেন, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি আতিয়ার রহমান, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক সামসুল আলমসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

সভা পরিচালনা করেন উপজেলা যুব জামায়াতের সভাপতি মাজেদুর রহমান লিটন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup