বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ০১:০৫ এএম
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নূরুল আমিন
expand
চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সংসদ সদস্য নূরুল আমিন

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নূরুল আমিন মহাসড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে কুমিল্লা থেকে ব্যক্তিগত গাড়িতে করে মিরসরাই ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী জেলার মোহাম্মদ আলী এলাকায় হঠাৎ করে সামনে আসা একটি মোটরসাইকেলকে এড়াতে গিয়ে এ এমপি নূরুল আমিনকে বহনকারী গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে ধাক্কা দেয়। এতে তিনি আহত হন।

গাড়ির চালক মনির হোসেন জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে মিরসরাই উপজেলার বারইয়ারহাট কমফোর্ট হাসপাতালে নেওয়া হয়, যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

কমফোর্ট হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম জানান, দুর্ঘটনায় এমপি নূরুল আমিনের কোমর, মাথা, মুখ ও পিঠে আঘাত লেগেছে। প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং আপাতত তিনি শঙ্কামুক্ত।

এ বিষয়ে সংসদ সদস্যের জামাতা মোহাম্মদ সোয়েব জানান, ‘আমার বাবা এখন শঙ্কামুক্ত আছেন। চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে তার চিকিৎসা চলমান রয়েছে।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup