শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ০৫:১০ এএম
expand
চাঁদপুর জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

ইসমাইল পাটোয়ারীকে আহবায়ক, মো. জিয়াউর রহমান সোহাগকে সদস্য সচিব করে চাঁদপুর জেলা ছাত্রদলের ২৪ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির নতুন কমিটির অনুমোদন দিয়েছেন।

শুক্রবার (১৯ জুন)রাত ৯টার দিকে জেলা ছাত্রদলের সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের যৌথ স্বাক্ষরে জেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছেন। নতুন এ কমিটি চাঁদপুর জেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে। আমরা দলীয় কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার করব। গঠনের সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে ছাত্রদলের কার্যক্রম আরও বিস্তৃত করব। আমাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে আমি সর্বোচ্চ পালন করে যাব।

আহ্বায়ক কমিটির অন্যান্যরা হলেন: সিনিয়র যুগ্ম আহবায়ক শেখ মোহাম্মদ হাবিব, যুগ্ম আহবায়ক মামুন খান, রাজন দাস, মোঃ জুয়েল হোসাইন, মোহাম্মদ ফয়সাল, মোঃ জুয়েল রানা তালুকদার, সোহেল গাজী, জিসান আহম্মেদ, মোহাম্মদ ইদ্রিস আলী মুন্না, ইবনে সুলতান মামুন, আল ফারুক শাহরিয়ার,রুমা আক্তার, আশিকুর রহমান শিপন, মো. বারেক, মাসুদ পাটোয়ারী, ফয়েজ ঢালী, জিহাদ হোসেন গাজী, সম্রাট মোঃ রইজ উদ্দিন চৌধুরী, মোঃ হাবিবুর রহমান হাবিব, মোঃ শাহাদাত হোসেন প্রিন্স, মিরাজ মাহমুদ জিসান, মোঃ রফিকুল ইসলাম রনি তালুকদার।

আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফয়সাল বলেন, রাজপথে আন্দোলন সংগ্রামে ছিলাম। বিগত আওয়ামীলীগের আমলে অনেক হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। ২০২৪ সালের ১৪ জুলাই মতলব দক্ষিণে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে আমার ডান পাজরের হাড় ভেঙে দেয় উপজেলা ছাত্রলীগের সভাপতি অনিকসহ ছাত্রলীগের সন্ত্রাসীরা। ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সাথে সংঘর্ষে টিয়ার গ্যাস ও রাবার বুলেটে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলাম। ২০২৪ সালের ২৪ মার্চ রাতে মতলব দক্ষিন থানার সাবেক ওসি রিপন বালা রাস্তা থেকে তুলে নিয়ে বেধম মারধর করে ও শারীরিক নির্যাতন চালিয়েছে।

তিনি আরও বলেন, “কিশোর বয়সে ২০১৪ সালে আওয়ামী সন্ত্রাসীরা নির্বাচনের আগের রাতে তুলে নিয়ে শারীরিক নির্যাতন করে পুলিশের কাছে তুলে দেয়। এছাড়াও বিভিন্ন সময় রাজনৈতিক কর্মকান্ড করে এসেছি। দলের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি সবসময়।”

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Türkiye VS Paraguay
14'
0 - 1
2' Matías Galarza
World Cup