

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সাপের কামড়ে উজ্জ্বল মিয়া (৩৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর অ্যান্টিভেনম না দিয়ে জেলা সদর হাসপাতালে রেফার করা হয় বলে অভিযোগ করেছেন তার স্বজনরা। পরে ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় মৃত্যু হয় তার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের নিজ বাড়িতে সাপের কামড়ে আহত হন উজ্জ্বল মিয়া। তিনি শ্রীরামপুর গ্রামের এহছান মিয়ার ছেলে।
নিহতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, সাপে কামড় দেওয়ার পর দ্রুত উজ্জ্বলকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে রেফার করেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে ভৈরব এলাকায় তার মৃত্যু হয়।
নিহতের স্বজনদের অভিযোগ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তাকে অ্যান্টিভেনম দেওয়া হয়নি। এ কারণে তার চিকিৎসা নিয়ে অবহেলা করা হয়েছে বলে অভিযোগ তাদের।
তবে নবীনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হাবীবুর রহমান বলেন, ‘আমাদের এখানে অ্যান্টিভেনম ছিল। আমরা রোগীকে অ্যান্টিভেনম দিতে চেয়েছিলাম, কিন্তু রোগীর আত্মীয়স্বজন তা দিতে অস্বীকৃতি জানান। পরে রোগীকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে রেফার করা হয়।’
একই স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মুসলেমা সৈয়দা জেনিন বলেন, ‘রোগীকে যখন হাসপাতালে আনা হয়, তখন বিষধর সাপে কামড়ের যে উপসর্গ থাকার কথা, তা ওই মুহূর্তে তার শরীরে ছিল না। তাই তাকে অ্যান্টিভেনম না দিয়ে প্রাথমিক চিকিৎসার পর জেলা সদর হাসপাতালে রেফার করা হয়েছিল।’

