মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষার্থীর মৃত্যু

লোহাগাড়া(চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ ইমতিয়াজ (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত ইমতিয়াজ উপজেলার উত্তর কলাউজান মিয়াজান মাস্টারপাড়া এলাকার বাসিন্দা মুহাম্মদ লোকমান সওদাগরের ছেলে। তিনি বান্দরবান সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

কলাউজান ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম ভূট্রো মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৩০ আগস্ট সকালে কলেজে যাওয়ার উদ্দেশ্যে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন ইমতিয়াজ। পথে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়ার ছদাহা শিশুতল বাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ‘ঈগল পরিবহন’-এর একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ইমতিয়াজ গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানে দীর্ঘ ৯ দিন চিকিৎসাধীন থাকার পর মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দীন চৌধুরী বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিল। আহত ইমতিয়াজ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বলে আমরা জানতে পেরেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank