বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ডলার গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৯ এএম
জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলার। ছবি: সংগৃহীত
expand

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত জেলা ছাত্রলীগের সহ-সভাপতি এ বি এম রাশেদুল হাসান ডলারকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে নবীনগর পৌর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডলার উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম জসিম উদ্দিনের ছেলে।

নবীনগর থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. মোর্শেদুল আলম তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বুধবার তাকে আদালতে পাঠানো হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank