বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা 

নবীনগর (ব্রাহ্মনবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৯ জুলাই ২০২৬, ০৬:৩৫ পিএম
নবীনগরে বজ্রপাতে যুবকের মৃত্যু
expand

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে সুমন মিয়া (৩২) নামে এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে রহস্য সৃষ্টি হয়েছে। ঘটনাটি প্রাথমিকভাবে বজ্রপাতে মৃত্যু হিসেবে বলা হলেও নিহতের পরিবারের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে।

মৃত সুমন মিয়া (৩২) উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হাসান মোল্লাবাড়ির হাজী নুর ইসলামের ছোট ছেলে। তিনি বালুবাহী নৌকায় একজন শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

পরিবারের সদস্যরা অভিযোগ করেছেন, শুক্রবার দুপুরে সুমন মিয়ার মরদেহ উদ্ধারের পর তার শরীরে মারধরের একাধিক জখম ও চিহ্ন দেখা যায়। তাই তারা এটিকে স্বাভাবিক মৃত্যু বা বজ্রপাতে মৃত্যু বলে মানতে পারছেন না। তাদের দাবি, ঘটনার পেছনে অন্য কোনো অপরাধমূলক কারণ রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে সুষ্ঠ তদন্ত করা প্রয়োজন।

নিহতের স্বজনরা সুষ্ঠু ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ বের করা এবং ঘটনার সঙ্গে কেউ অপরাধে জড়িত থাকলে তাদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

নবীনগর থানার ওসি মোর্শেদুল আলম চৌধুরী এনপিকে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank