বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুর মৃত্যু

নবীনগর (ব্রাহ্মণবাড়ীয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৮ জুন ২০২৬, ০৫:৫৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো.ইউসুফ মিয়া(৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন ) সকাল ১১টার দিকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুটি নবীনগর পূর্ব ইউনিয়ন বগডহর গ্রামের দক্ষিণ পাড়ার বাসিন্দা মো.হেদায়েতউল্লাহর ছেলে।

‎‎স্থানীয় সূত্রে জানা যায়, কৃষ্ণনগর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশুটি। সেখান থেকে বাড়ি ফেরার পথে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।পরে সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের (টি এইচও) ডাক্তার হাবিবুর রহমান জানান, গুরুতর অবস্থায় ইউসুফ নামে শিশুটিকে হাসপাতালে নিয়ে আসলে,কর্তব্যরত চিকিৎসক দেখেন শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Czechia VS South Africa
60'
1 - 0
6' Michal Sadílek
World Cup