রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৭ জুন ২০২৬, ১১:৫৯ পিএম
expand
এইচএসসি পরীক্ষা নিয়ে জরুরি নির্দেশনা

আসন্ন এইচএসসি পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার বিষয়ে নতুন নির্দেশনা জারি করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষার্থীরা এ বছর মোট ৮ ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। এর মধ্যে প্রথমবারের মতো অনুমোদিত তালিকায় যুক্ত হয়েছে FX-991CW মডেলের ক্যালকুলেটর।

বুধবার (১৭ জুন) ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরীক্ষার হলে শুধুমাত্র অনুমোদিত নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। পাশাপাশি পরীক্ষার্থীরা নন-প্রোগ্রামেবল কাঁটাযুক্ত হাতঘড়িও ব্যবহার করতে পারবেন।

এতে আরও বলা হয়, এইচএসসি পরীক্ষা-২০২৬-এর পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে নির্ধারিত ৮টি মডেলের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। তবে এসব মডেলের পাশাপাশি সাধারণ ক্যালকুলেটর ব্যবহারেরও সুযোগ থাকবে।

অনুমোদিত ক্যালকুলেটর মডেলগুলো হলো- FX-82MS, FX-100MS, FX-570MS, FX-991MS, FX-991ES, FX-991EX, FX-991ES Plus এবং FX-991CW।

উল্লেখ্য, গত বছর বোর্ড সাতটি মডেলের ক্যালকুলেটর ব্যবহারের অনুমতি দিয়েছিল। সেগুলো হলো- FX-100MS, FX-991ES, FX-570MS, FX-82MS, FX-991EX, FX-991MS এবং FX-991ES Plus। এবার সেই তালিকায় নতুন করে যুক্ত হয়েছে FX-991CW মডেল।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Spain VS Saudi Arabia
Scheduled
21 Jun, 10:00 PM
VS
World Cup