সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সোমবার
০২ মার্চ ২০২৬, ১৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

জোনায়েদ সাকী প্রতিমন্ত্রী হওয়ায় যুবদলের মিষ্টি বিতরণ  

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:১৫ পিএম
যুবদলের মিষ্টি বিতরণ
expand
যুবদলের মিষ্টি বিতরণ

ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য জননেতা জোনায়েদ সাকী প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় আনন্দ উদযাপন করেছে উপজেলা যুবদল ও পৌর যুবদল নেতৃবৃন্দ। এ উপলক্ষে মিষ্টি বিতরণ করা হয়।

মঙ্গলবার বিকালে বাঞ্ছারামপুর উপজেলায় আয়োজিত তাৎক্ষণিক আনন্দ কর্মসূচিতে মিষ্টি বিতরণ করেন হারুন-রশিদ আকাশ, আহ্বায়ক, উপজেলা যুবদল এবং ফয়সাল বিন ইউসূফ, সদস্য সচিব, পৌর যুবদল।

এর আগে, ব্রাহ্মণবাড়িয়া-৬ (বাঞ্ছারামপুর) আসন থেকে নবনির্বাচিত এমপি হিসেবে সকালে জাতীয় সংসদে শপথ বাক্য পাঠ করেন জননেতা জোনায়েদ সাকী। পরে বিকালে প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রীসভা গঠনকালে মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথ বাক্য পাঠ করানো হয়। এতে তিনি অর্থ, পরিকল্পনা ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় স্থানীয় নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। যুবদল নেতারা বলেন, জননেতা জোনায়েদ সাকীর নেতৃত্বে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনগণের প্রত্যাশা পূরণ হবে বলে তারা আশাবাদ ব্যক্ত।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন