বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৯ পিএম
অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা।
expand
অতিরিক্ত দামে সিলিন্ডার গ্যাস বিক্রি করায় আখাউড়ায় দুই প্রতিষ্ঠানকে দেড় লক্ষ টাকা জরিমানা।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিক্রয় রশিদ না দেওয়ার অপরাধে দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৭ ফেব্রুয়ারি ) বিকেল সাড়ে পাঁচটায় উপজেলার ধরখার ইউনিয়নের তন্তর বাজার এলাকায় এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ।

উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে, তন্তর বাজার এলাকায় বেশি দামে গ্যাস বিক্রয় ও মূল্য তালিকা প্রদর্শন না করায় তাজ ট্রেডিং কর্পোরেশন কে ১ লাখ টাকা এবং আমিন ইলেকট্রনিকস কে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কফিল উদ্দিন মাহমুদ জানান, অভিযান পরিচালনা করার সময় দেখা যায় সরকার নির্ধারিত মূল্যের চাইতে অধিক মূল্যে এলপিজি গ্যাস বিক্রি করছিল এই দুই প্রতিষ্ঠান। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই প্রতিষ্ঠানকে এক লাখ ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বার্থে এ ধরনের কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup