শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০১ আগস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুরে বাসের ধাক্কায় অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০৭:৫৯ এএম আপডেট : ৩১ জুলাই ২০২৬, ০৮:০৬ এএম
নিহত শাহজাহান আলী (৬৫)
expand
নিহত শাহজাহান আলী (৬৫)

বগুড়ার শেরপুরে ঢাকা-বগুড়া মহাসড়ক পার হওয়ার সময় দ্রুতগামী কোচের ধাক্কায় শাহজাহান আলী (৬৫) নামে এক অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত পৌনে ৮টায় মহাসড়কের হাওয়াখানা এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহজাহান আলী উপজেলার শেরুয়া বটতলা এলাকার বাসিন্দা বলে জানা গেছে।

শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার বখতিয়ার উদ্দিন জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে আইনি প্রক্রিয়ার জন্য মরদেহটি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইয়ুব আলী বলেন, রাস্তা পারাপারের সময় একটি দ্রুতগামী বাস তাঁকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান। সুরতহাল প্রতিবেদন শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন