সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় অস্ত্র ও বোটসহ কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার ৩ সহযোগী আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:১৫ এএম
গ্রেপ্তারকৃত আসামিরা
expand
গ্রেপ্তারকৃত আসামিরা

ভোলার সদর উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র, গোলাবারুদ ও বোটসহ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার (৫৫) ও তার তিন সহযোগীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

রোববার (১২ জুলাই) দুপুরে স্থানীয় জনগণের সহায়তায় সদর উপজেলার পশ্চিম ধনিয়া ইউনিয়নের বালিয়া কান্দি সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

কোস্ট গার্ড জানায়, ভোলা সদর থানাধীন পশ্চিম ধনিয়ার বালিয়া কান্দি এলাকায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। বিষয়টি টের পেয়ে স্থানীয় সাধারণ জনগণ কুখ্যাত ডাকাত ফিরোজ জামাদার ও তার তিন সহযোগীকে ঘিরে ফেলে এবং তাৎক্ষণিকভাবে বাংলাদেশ কোস্ট গার্ডকে খবর দেয়।

সংবাদ পেয়ে দুপুর আনুমানিক ৩টার দিকে 'কোস্ট গার্ড বেইস ভোলা'র একটি চৌকস দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঘটনাস্থল থেকে ১টি দেশীয় একনলা বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ, ৩টি ধারালো দেশীয় অস্ত্র এবং ডাকাতির কাজে ব্যবহৃত ১টি কাঠের বোট জব্দ করা হয়।

পরে স্থানীয়দের সহযোগিতায় কুখ্যাত ডাকাত ফিরোজ ও তার তিন সহযোগীকে কোস্ট গার্ড হেফাজতে নেয়।

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং আটককৃত ডাকাতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে এবং জলদস্যু ও ডাকাত দমনে কোস্ট গার্ডের এমন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup