রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চরফ্যাশন পরীক্ষা কেন্দ্রে ঘটে যাওয়া ঘটনা নিয়ে যা বললো পুলিশ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০২:৩৪ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

ভোলার চরফ্যাশনের ফাতেমা মতিন মহিলা কলেজ এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শনিবারের ভাঙচুরের ঘটনায় আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে ভোলা জেলা পুলিশ।

জেলা পুলিশ সুপারের কার্যালয় থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার দুপুর ১টার দিকে অনুষ্ঠিত এইচএসসি ২০২৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় চরফ্যাশন সরকারি কলেজের মোট ৮৮৪ জন পরীক্ষার্থী ফাতেমা মতিন মহিলা কলেজ কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, এমসিকিউ পরীক্ষার সময় কয়েকজন পরীক্ষার্থী নকল বা অনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করলে দায়িত্বরত শিক্ষকরা তা প্রতিহত করেন। এতে কিছু পরীক্ষার্থী ক্ষুব্ধ হয়ে পরীক্ষা শেষে ‘ভুয়া-ভুয়া’ স্লোগান দিতে দিতে কেন্দ্র থেকে বের হয়ে আসে।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরীক্ষা শেষে একদল উত্তেজিত পরীক্ষার্থী পুনরায় কলেজে প্রবেশের চেষ্টা করে। দায়িত্বরত পুলিশ সদস্য ও কেন্দ্র কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে কলেজের প্রধান ফটক বন্ধ করে দিলে তারা ফটক ভাঙার চেষ্টা চালায়।

পরে কলেজের পশ্চিম পাশের একটি গেট দিয়ে কয়েকজন ভেতরে প্রবেশ করে অধ্যক্ষের কক্ষের জানালার গ্লাস ভাঙচুর করে এবং ইটপাটকেল নিক্ষেপ করে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জেলা পুলিশের দাবি, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরীক্ষায় অনৈতিক সুবিধা না পাওয়ায় পূর্বপরিকল্পিতভাবে এ ভাঙচুর, সরকারি কাজে বাধা সৃষ্টি এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

পুলিশ জানায়, ঘটনায় জড়িতদের শনাক্তে ভিডিও ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পরীক্ষাকেন্দ্রে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup