মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ এপ্রিল ২০২৬, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

জামায়াতের নারী কর্মী গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভের ডাক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৮ পিএম আপডেট : ০৭ এপ্রিল ২০২৬, ১২:০৯ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

ভোলা পৌরসভা জামায়াতে ইসলামীর এক মহিলা কর্মীকে গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

গত ৫ এপ্রিল দিবাগত রাত ১১টায় বিবি সাওদা নামের ওই কর্মীকে তার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার করে পুলিশ।

বিবি সাওদা ভোলা পৌরসভা মহিলা জামায়াতের একজন সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

আজ বিকেলে ভোলার নতুন বাজারে এ বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হবে। অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার দ্রুত মুক্তির দাবিতে এই কর্মসূচি ঘোষণা করেছে স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।

গ্রেপ্তারের তীব্র নিন্দা জানিয়ে জামায়াত নেতৃবৃন্দ বলেন, একজন নিরপরাধ নারীকে এভাবে মধ্যরাতে তার নিজস্ব বাসা থেকে গ্রেপ্তার করা মানবাধিকারের চরম লঙ্ঘন। এটি রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই নয়।

তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে বিবি সাওদাকে মুক্তি না দিলে আগামীতে আরও কঠোর আন্দোলনের পথ বেছে নেওয়া হবে।

এদিকে, বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বৃদ্ধি পেয়েছে।

নেতাকর্মীদের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে ন্যায়বিচারের দাবিতে মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন