মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় জামায়াতের নারী সমাবেশ 

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৪ পিএম
জামায়াতের নারী সমাবেশ
expand
জামায়াতের নারী সমাবেশ

ভোলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় ভোলা শহরের বাংলা স্কুল মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-১ (সদর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মো. নজরুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে নৈতিকতা ও আদর্শভিত্তিক সমাজ গঠনে নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন: একটি কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় নারী সমাজকে সচেতন, শিক্ষিত ও আদর্শবান হিসেবে গড়ে তুলতে হবে। ইসলামী সমাজব্যবস্থায় নারীর সম্মান, নিরাপত্তা ও ন্যায্য অধিকার সর্বোচ্চভাবে সংরক্ষিত থাকে। সমাজ সংস্কার ও ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে পরিচালনায় নারীদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: হারুনুর রশিদ, সেক্রেটারি, ভোলা জেলা জামায়াতে ইসলামী। মাস্টার মো. আমির হোসেন, প্রধান, জেলা মিডিয়া বিভাগ।

সমাবেশে সভাপতিত্ব করেন ভোলা পৌর জামায়াতে ইসলামীর আমির মো. জামাল উদ্দিন এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা মো. আতাউর রহমান।

জেলার বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও কর্মী এই সমাবেশে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সমাবেশের যাবতীয় কার্যক্রম সম্পন্ন হয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Ivory Coast VS Norway
Scheduled
30 Jun, 11:00 PM
VS
World Cup