সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাপের কামড়ে জামায়াত নেতার মৃত্যু

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১০:০২ এএম
প্রতীকি ছবি
expand
প্রতীকি ছবি

‎দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় বিষাক্ত সাপের কামড়ে মো. জাকিরুল ইসলাম আলম (৪২) নামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মৃত্যু হয়েছে।

রোববার (১৩ জুলাই) সকাল ৮টায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। ‎ ‎নিহত জাকিরুল ইসলাম আলম উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের বাসিন্দা এবং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি ছিলেন।

‎পারিবারিক ও দলীয় সূত্রে জানা যায়, শনিবার গভীর রাতে নিজ বাড়িতে তাকে একটি বিষাক্ত সাপ কামড় দেয়। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ‎ ‎ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহসভাপতি রাশেদুন নবী জানান, সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লে জাকিরুল ইসলাম আলমকে দ্রুত দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা সত্ত্বেও রবিবার সকালে তিনি ইন্তেকাল করেন। ‎ ‎নিহতের মামাতো ভাই মাওলানা রবিউল ইসলাম বলেন, ‘ঘটনার আগের দিন ১১ দলের রংপুর বিভাগীয় মহাসমাবেশ নিয়ে তার সঙ্গে আমার কথা হয়েছিল। নিজে যেতে না পারলেও নিজের খরচে অন্যদের সমাবেশে পাঠিয়েছিলেন তিনি। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ের বিয়ে হয়েছে, আর ছেলে বর্তমানে এইচএসসি পরীক্ষা দিচ্ছে।’ ‎ ‎তিনি অভিযোগ করেন, হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের অনেক হয়রানি করেছে। এটা নাকি পুলিশ কেস। পরে থানায় দৌড়াদৌড়িতে অনেক সময় লেগেছে। এতে আমাদের অনেক পেরেশানির মধ্যে পড়তে হয়েছে। ‎ ‎দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাজু বলেন, রোগীকে হাসপাতালে আনার সঙ্গে সঙ্গেই আমরা প্রয়োজনীয় চিকিৎসা শুরু করি। তবে দূরবর্তী এলাকা থেকে আনায় হাসপাতালে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়েছে।

বিষাক্ত সাপের কামড়ের ক্ষেত্রে যত দ্রুত সম্ভব রোগীকে হাসপাতালে নিয়ে আসা অত্যন্ত জরুরি। দেরি হলে বিষ দ্রুত শরীরে ছড়িয়ে পড়ে, ফলে চিকিৎসা জটিল হয়ে যায় এবং মৃত্যুঝুঁকি অনেক বেড়ে যায়।’ ‎ ‎জাকিরুল ইসলাম আলমের মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। গভীর শোক প্রকাশ করেছেন তার স্বজন, রাজনৈতিক সহকর্মী ও এলাকাবাসী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup