রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

এসএসসি পরীক্ষার্থী ধর্ষণ মামলায় অভিযুক্ত গ্রেপ্তার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৫:৫১ পিএম
শেরপুর উপজেলা
expand
শেরপুর উপজেলা

বগুড়ার শেরপুর উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. মজনু মিয়া ওরফে বথু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১২ জুলাই) সকালে উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বিনোদপুর গ্রামের বাসিন্দা মো. আব্দুল্লাহ শেরপুর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি রুজু করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজন এসএসসি পরীক্ষার্থী। তার মা মারা গেছেন। অভিযোগ রয়েছে, নানা প্রলোভন দেখিয়ে অভিযুক্ত মজনু মিয়া ওরফে বথু তাকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় অভিযুক্তের বড় স্ত্রী আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। সেই সুযোগে ভুক্তভোগীকে ধর্ষণ করা হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, অভিযুক্তের দুটি স্ত্রী রয়েছে। গ্রেপ্তারকৃত মজনু মিয়া ওরফে বথু (৪০) মৃত শাহের আলীর ছেলে এবং তিনি শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের বাসিন্দা।

শেরপুর থানা পুলিশ জানায়, মামলা দায়েরের পর অভিযান চালিয়ে রোববার সকালে আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

শেরপুর থানার ওসি (তদন্ত) জয়নাল আবেদিন বলেন, "মামলার তদন্ত চলমান রয়েছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও আলামতের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup