

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁওয়ে গভীর রাত চুরির ঘটনার রহস্য উদঘাটন এবং চুরি হওয়া স্বর্নলংকার উদ্ধার করেছে জেলা পুলিশ। এবং চোর সদস্যের একজনকে আটক করা হয়েছে।
শনিবার (১১ জুলাই) রাত ১০টায় ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলন এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন।
তিনি বলেন, গত ২৫ ফ্রেব্রুয়ারী রাতে জেলার রাণীশংকৈল উপজেলার লেহেম্বা ইউনিয়নের কোচর গ্রামে তপন রায় চন্দ্রের বাড়িতে এই চুরির ঘটনা ঘটে। পরবর্তীতে এ বিষয়ে তপন রায় চন্দ্র বাদি হয়ে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ আসামি ধরতে এবং চোরাই মালামাল উদ্ধার করতে কাজ শুরু করেন।
দীর্ঘদিনের চেষ্টায় আজ গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সহায়তায়, চুরি হওয়া ১ ভরি স্বর্ণ, ৪ ভরি রুপার নুপুর এবং নগদ ৪ হাজার টাকা সহ গিয়ান আলী নামে চোর সদস্যদের একজনকে গ্রেফতার করে পুলিশ। তবে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধারে কাজ চলমান বলেও জানান পুলিশ।
গ্রেফতার গিয়ান আলী (১৯) পীরগঞ্জ উপজেলার মৃত জিয়ারুল ইসলামের ছেলে। এঘটনায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ বলে জানান তিনি।