

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঝালকাঠির নলছিটিতে পাঁচ বছরের কন্যা সন্তানকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় মায়ের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন শিশুটির বাবা। মামলার পর অভিযুক্ত মাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেলে নলছিটি থানায় শিশুটির বাবা সাইদুল ইসলাম একটি এজাহার দায়ের করেন। এতে তার সাবেক স্ত্রী লাকি আক্তারকে একমাত্র আসামি করা হয়েছে।
মামলার বাদী সাইদুল ইসলাম বলেন, "প্রায় এক মাস আগে আমাদের বিবাহবিচ্ছেদ হয়েছে। আমার সাবেক স্ত্রী পরিকল্পিতভাবে মেয়েকে হত্যার উদ্দেশ্যে তাকে সঙ্গে নিয়ে নদীতে ঝাঁপ দেন। আমার মেয়ে সাঁতার জানে না, কিন্তু সে সাঁতার জানে। স্থানীয় লোকজন দ্রুত উদ্ধার না করলে আমার মেয়ে পানিতে ডুবে মারা যেত, আর সে বেঁচে যেত। তাই আমি আইনগত ব্যবস্থা নিয়েছি।"
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার রাত প্রায় ৯টার দিকে নলছিটি পৌর এলাকার ফেরিঘাট এলাকায় লাকি আক্তার তার পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দেন। ঘটনাটি দেখতে পেয়ে আশপাশের লোকজন দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে মা ও মেয়েকে অক্ষত অবস্থায় নদী থেকে তুলে আনেন।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান সোহাগ জানান, "পাঁচ বছরের কন্যা সন্তানকে নিয়ে নদীতে ঝাঁপ দেওয়ার ঘটনায় শিশুটির বাবা থানায় একটি হত্যা চেষ্টা এজাহার দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে লাকি আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।"