শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

নামাজে যাওয়ার পথে ইজিবাইক চাপায় শিক্ষক নিহত

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুলাই ২০২৬, ০৯:১৩ এএম
নিহত শিক্ষক মুসা (৪৯)
expand
নিহত শিক্ষক মুসা (৪৯)

পটুয়াখালীর বাউফলে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মুসা (৪৯) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১০ জুলাই) রাত ৮টা উপজেলার সূর্যমনি ইউনিয়নের নুরাইনপুর বাজারের নুরাইনপুর ভরিপাশা সেতুর উত্তর পাশে প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো. মুসা উপজেলার অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ের গণিতের শিক্ষক ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ আদায়ের উদ্দেশ্যে জায়নামাজ হাতে বাড়ি থেকে স্থানীয় সাহেব বাড়ি জামে মসজিদে যাচ্ছিলেন তিনি নুরাইনপুর-ভরিপাশা সংযোগ সেতুর কাছে পৌঁছালে বাউফল থেকে কালিশুরী গামী একটি ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক ডা. নাঈম সাকিব জানান, গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে আনা হয়।

চিকিৎসা শুরুর কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

বাউফল থানার ওসি সিরাজুল ইসলাম জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, মো. মুসা দুই হাজার সালে অগ্রণী বিদ্যাপীঠ নুরাইনপুর মাধ্যমিক বিদ্যালয়ে গণিতের শিক্ষক হিসেবে যোগদান করেন। মৃত্যুকালে তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তান রেখে গেছেন।

তার আকস্মিক মৃত্যুতে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী এবং স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Norway VS England
Scheduled
12 Jul, 03:00 AM
VS
World Cup