বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মুন্সীগঞ্জে স্ত্রীকে হত্যা করে সন্তানসহ পালানো ইমাম গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ১০:২৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পূর্ব বালিগাঁও এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করে চার বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে পালিয়ে যাওয়া মসজিদের ইমামকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পুলিশ জানায়, অভিযুক্ত ইমাম মাওলানা মোহাসিন মাতুব্বরকে মঙ্গলবার (৭ জুলাই) তার নিজ জেলা গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আদালতে হাজির করা হবে।

এ ঘটনায় নিহত আসমা খাতুনের ভাই শামীম টঙ্গীবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

স্থানীয় একটি মসজিদের এক ইমাম নাম প্রকাশ না করার শর্তে জানান, মোহাসিন মাতুব্বর তার স্ত্রীকে দিয়ে স্থানীয় শিশুদের আরবি পড়াতেন। বেশি শিক্ষার্থী না পড়াতে পারলে তিনি স্ত্রীকে প্রায়ই মারধর করতেন। এছাড়া তিনি দ্বিতীয় বিয়ে করেছেন বলেও দাবি করেন।

এর আগে সোমবার (৬ জুলাই) রাতে পূর্ব বালিগাঁও এলাকার একটি টিনশেড ভাড়া বাসা থেকে আসমা খাতুনের মরদেহ উদ্ধার করে টঙ্গীবাড়ী থানা-পুলিশ। তিনি পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম মাওলানা মোহাসিন মাতুব্বরের স্ত্রী।

ঘটনার পর থেকেই চার বছর বয়সী কন্যাসন্তানকে নিয়ে মোহাসিন মাতুব্বর পলাতক ছিলেন।

পুলিশ জানায়, সোমবার রাত ৮টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বাহারা গ্রামের ওমর আলী মাতুব্বরের ছেলে মোহাসিন মাতুব্বর গত ছয় মাস ধরে পূর্ব বালিগাঁও জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। প্রায় চার মাস ধরে তিনি স্ত্রী ও কন্যাকে নিয়ে ওই এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন। আসমা খাতুন স্থানীয় শিশুদের আরবি শিক্ষা দিতেন।

টঙ্গীবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামীম আহম্মেদ বলেন, দায়ের করা মামলায় অভিযুক্ত মোহাসিন মাতুব্বরকে গ্রেফতার করেছে পিবিআই। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Argentina VS Egypt
90'+6'
3 - 2
83' Lionel Messi
90'+2' Enzo Fernández
15' Yasser Ibrahim
67' Mostafa Zico
World Cup