

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে টাঙ্গাইলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে থেকে জুলাই পদযাত্রা শুরু শুরু করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে নিরালা মোড় শহীদ মিনারের সামনে এসে সংক্ষিপ্ত পথসভার আয়োজন করে।
এ সময় বক্তব্য রাখেন, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ আমরা আর ফাঁকা বুলি শুনতে চাই না, ঘরে ঘরে বিদ্যুৎ চাই। আমরা বাংলাদেশে আর কাউকে শেখ হাসিনা হতে দিব না।
সার্জিস আলম আরো বলেন, পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীকে বলতে চাই সীমান্ত রক্ষায় বিজিবি বাহিনীকে শক্তিশালী অস্ত্র দিন যাতে আমাদের সীমান্ত সুরক্ষিত থাকে।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)এর আহবায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেন, মাত্র চার মাসে অনেক মন্ত্রী প্রতিমন্ত্রীর সম্পদ আট গুণ বৃদ্ধি পেয়েছে, পাঁচ বছর ক্ষমতা থাকলে পরিপ্রতিমন্ত্রী সম্পদ বৃদ্ধি পাবে এবার আপনারাই বলুন। এনসিপি আপনাদের দল এন সিপি সাধারণ মানুষের কথা বলে। আমরা জুলাই সনদ বাস্তবায়নসহ সীমান্ত সুরক্ষা, কর্মসংস্থানের বাস্তবায়ন, কৃষকের ঘরে ঘরে বিদ্যুৎ এবং দ্রব্যমূল্য যাতে হাতের নাগালে থাকে তার জন্য কাজ করছি। আপনারা আমাদের পাশে থাকবেন। সারা বাংলাদেশের মধ্যে টাঙ্গাইল হচ্ছে সেই জেলাগুলোর একটি, আগামীতে যদি সিটি কর্পোরেশন নির্বাচনে অন্যান্য জেলার চাইতে টাঙ্গাইল জেলার দাবী বেশি। সমাবেশে এনসিপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দার, টাঙ্গাইল জেলা শাখার আহ্বায়ক কামরুজ্জামান ও সদস্য সচিব মাসুদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।