মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৫:০২ পিএম
ছবি: এনপিবি নিউজ
expand
ছবি: এনপিবি নিউজ

মৌলভীবাজার সদর উপজেলার ১নং খলিলপুর ইউনিয়নের ব্রাহ্মণগ্রাম এলাকায় বাড়ির বাথরুম থেকে বস্তাবন্দি অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

মঙ্গলবার (৬ জুলাই) রাত প্রায় ১২টার দিকে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল আজীজ (৩০) সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের আমতৈল গ্রামের সামছুল হকের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণগ্রামের হাজী আব্দুস সোবহানের শুঁটকি আড়তে কর্মচারী হিসেবে কাজ করতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয়দের দাবি, সোমবার রাত আনুমানিক ১০টার দিকে হাজী আব্দুস সোবহানের ভাই ব্রাহ্মণগ্রামের হাজী মান উল্লাহর ছেলে সুলেমান মিয়া (৪৫) আব্দুল আজীজকে নিজের বসতঘরে নিয়ে দরজা বন্ধ করে দেন। দীর্ঘ সময় দরজা বন্ধ থাকায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে প্রবেশ করলে বাথরুমে বস্তাবন্দি অবস্থায় আজীজের মরদেহ দেখতে পান। এ সময় সুলেমান মিয়া কৌশলে পালিয়ে যান বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে মৌলভীবাজার মডেল থানা পুলিশ, সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল খায়ের, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম এবং শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ওবায়দুলের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পরে পুলিশ অভিযান চালিয়ে বাড়ির পাশের একটি ডোবা থেকে ঘাতক সুলেমান মিয়াকে আটক করে।

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, "খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটির প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"

ঘটনার কারণ ও হত্যাকাণ্ডের পেছনের উদ্দেশ্য জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup