মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দিনাজপুরে পিকআপচাপায় মা-ছেলে নিহত

‎দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬, ০৪:৪৪ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

‎দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক আহত হয়েছেন।

‎মঙ্গলবার (৭ জুলাই) ভোর সাড়ে ৫টার সময় উপজেলার ৮নং ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

‎নিহতরা হলেন- দিনাজপুরের কাহারোল উপজেলার মালগ্রামের মো. নাজমুল ইসলামের স্ত্রী ফাহিমা আক্তার (২৮) ও তাদের ছেলে মো. আব্দুল্লাহ (৩)। এ ঘটনায় মো. নাজমুল ইসলাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ‎ স্থানীয়রা জানান, মো. নাজমুল ইসলাম (৩২) স্ত্রী ফাহিমা আক্তার ও ছেলে মো. আব্দুল্লাহকে ডাক্তার দেখানোর জন্য মোটরসাইকেলে ঠাকুরগাঁও জেলার সদর থানাধীন উত্তর গড়েয়ায় যাচ্ছিলেন। পথে বীরগঞ্জ ভোগনগর ইউনিয়নের পাঁচপীর মোড়ে মহাসড়কে মোটরসাইকেলটি পৌঁছালে পেছন থেকে একটি মাছ বহনকারী পিকআপ ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি রাস্তার ওপর ছিটকে পড়লে পিকআপটি তাদের শরীরের ওপর দিয়ে চলে যায়। এতে মা ও ছেলে ঘটনাস্থলেই মারা যান। মো. নাজমুল ইসলাম বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ‎ ‎বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া চলামান রয়েছে। প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পিকআপটি চিহ্নিত করার চেষ্টা চলছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Argentina VS Egypt
Scheduled
07 Jul, 10:00 PM
VS
World Cup