শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
০৪ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ-ভার্দে একটি গোল দিলেই এক বছর ফ্রিতে রোগী দেখবেন চিকিৎসক

এনপিবিনিউজ ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৬, ১২:২৯ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ফিফা বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা ও কেপ-ভার্দের ম্যাচকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন রংপুরের পীরগাছার শিশু চিকিৎসক ডা. মাহফুজার রহমান বাঁধন। তিনি জানিয়েছেন, কেপ ভার্দে যদি আজ রাতে কেপ-ভার্দে যদি আর্জেন্টিনার জালে অন্তত একটি গোলও দিতে পারে, তাহলে আগামী এক বছর আমার চেম্বারে বিনামূল্যে রোগী দেখবেন তিনি।

নিজের ফেসবুক পোস্টে তিনি মজার ছলে লেখেন, ‘বাইরে ব্রাজিলের জার্সি পরে ঘুরে বেড়ালেও ভেতরে ভেতরে আমি আসলে কেপ-ভার্দের সাপোর্টার। গোলকিপার ভজিনহা তো আমার কলিজার ভাই-ব্রাদার।’

এরপরই তিনি ঘোষণা দেন, ‘আজ রাতে কেপ-ভার্দে যদি আর্জেন্টিনার জালে অন্তত একটি গোলও দিতে পারে, তাহলে আগামী এক বছর আমার চেম্বারে বিনামূল্যে রোগী দেখব। তবে একটি শর্ত আছে—রোগীকে কেপ-ভার্দের জার্সি পরে আসতে হবে।

ঘোষণাটি প্রকাশের পরপরই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। অনেকেই বিষয়টিকে বিশ্বকাপের ফুটবল উন্মাদনার মজার প্রকাশ হিসেবে দেখছেন। আবার কেউ কেউ মন্তব্যে জানিয়েছেন, প্রয়োজনে কেপ-ভার্দের জার্সি সংগ্রহ করেই চিকিৎসকের চেম্বারে যাবেন।

ডা. মাহফুজার রহমান বাঁধন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেছেন। বর্তমানে তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে শিশু রোগবিদ্যায় উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি নিজ এলাকা পীরগাছায় স্বল্প খরচে চিকিৎসাসেবা দিয়ে স্থানীয় মানুষের কাছে পরিচিতি পেয়েছেন।

এদিকে, বিশ্বকাপের নকআউট পর্বে আজ বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হবে কেপ-ভার্দে। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে ম্যাচটি। নিজেদের প্রথম বিশ্বকাপেই নকআউটে উঠে চমক দেখানো কেপ-ভার্দে শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে কেমন খেলবে, তা নিয়ে যেমন ফুটবলপ্রেমীদের আগ্রহ রয়েছে, তেমনি চিকিৎসকের ঘোষণার কারণে দলটি অন্তত একটি গোল করতে পারে কি না, সেটিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার বিষয়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Australia VS Egypt
90'
1 - 1
55' Mohamed Hany
13' Emam Ashour
World Cup