

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে শুরুর একাদশে জায়গা পেয়েই ইতিহাসের নতুন পাতায় নাম লিখিয়েছেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। ৪১ বছর ১৪৭ দিন বয়সে মাঠে নেমে বিশ্বকাপের নকআউট পর্বে খেলা ইতিহাসের সবচেয়ে বয়সী ফুটবলার হয়েছেন পাঁচবারের ব্যালন ডিঅরজয়ী এ তারকা। এর মাধ্যমে বিশ্বকাপের আরেকটি অনন্য রেকর্ড নিজের করে নিলেন তিনি।
ইতিহাস গড়ার দিনে নিজের নকআউট অভিশাপও কাটালেন পর্তুগাল অধিনায়ক। ক্যারিয়ারে এর আগে পাঁচটি বিশ্বকাপে বিশ্বকাপ খেললেও কখনো নকআউটে গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা। তবে ক্রোয়েশিয়ার বিপক্ষে পেনাল্টিতে গোল আদায় করে সেই অভিশাপ কাটিয়েছেন তিনি।
প্রসঙ্গত, ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ রোনালদোর ক্যারিয়ারের ২৬তম বিশ্বকাপ ম্যাচ। ফলে বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলা ফুটবলারের তালিকায় তিনি উঠে এসেছেন দ্বিতীয় স্থানে। শীর্ষে আছেন আর্জেন্টিনার লিওনেল মেসি, যার ম্যাচ সংখ্যা ২৯। আর ২৬ ম্যাচ নিয়ে রোনালদোকে স্পর্শ করেছেন জার্মান কিংবদন্তি লোথার ম্যাথাউসকে।
এদিকে, গুঞ্জন রয়েছে ২০২৬ বিশ্বকাপ শেষে জাতীয় দলকে বিদায় জানাতে পারেন রোনালদো। যদিও ক্লাব ফুটবলে সৌদি আরবের আল নাসরের সঙ্গে ২০২৬-২৭ মৌসুম পর্যন্ত তার চুক্তি রয়েছে।
এই ম্যাচে আরেকটি বিরল ইতিহাসও গড়ে উঠেছে। ক্রোয়েশিয়ার অধিনায়ক লুকা মদ্রিচ ৪০ বছর ২৯৬ দিন বয়সে মাঠে নামেন। ফলে বিশ্বকাপের ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বের একটি ম্যাচে দুই দলের শুরুর একাদশে ৪০ বছরের বেশি বয়সী দুই আউটফিল্ড খেলোয়াড় মুখোমুখি হয়েছেন।


