শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার একাদশে থাকছেন যারা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৯:৪৭ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচে শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় আফ্রিকার দেশ কেপ ভার্দের মুখোমুখি হবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য এই নকআউট ম্যাচকে সামনে রেখে শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করেছেন লিওনেল মেসিরা।

ম্যাচের আগে আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ নিয়ে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে। সংবাদ সম্মেলনে কোচ লিওনেল স্কালোনি একাদশ নিয়ে সবকিছু স্পষ্ট না করলেও তার পরিকল্পনার আভাস মিলেছে।

বিশেষ করে ইনজুরি কাটিয়ে ডিফেন্ডার ক্রিশ্চিয়ান রোমেরোর ফেরা এবং আক্রমণভাগে লাউতারো মার্তিনেজ নাকি হুলিয়ান আলভারেজ খেলবেন-এ দুটি বিষয় নিয়েই সবচেয়ে বেশি আলোচনা চলছে।

ডান হাঁটুর চোটের কারণে বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারেননি ক্রিশ্চিয়ান রোমেরো। তবে এখন তিনি পুরোপুরি সুস্থ হয়ে দলে ফিরেছেন। স্কালোনি জানিয়েছেন, রোমেরো অনুশীলনে ভালো করেছেন এবং ম্যাচ খেলার জন্য প্রস্তুত।

কোচ বলেন, সে ভালো আছে এবং খেলার জন্য প্রস্তুত। অনুশীলনেও ভালো করেছে। আজ ও আগামীকালের পর্যবেক্ষণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

মিয়ামির তীব্র গরম ও আর্দ্র আবহাওয়ার কথা বিবেচনায় রেখে ইন্টার মায়ামির অনুশীলন মাঠে তুলনামূলক হালকা সেশন করানো হয়েছে, যাতে খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ না পড়ে।

রোমেরো ফিরলেও বাম প্রান্তের রক্ষণভাগ নিয়ে এখনো কিছুটা ভাবনায় রয়েছে কোচিং স্টাফ। অভিজ্ঞ নিকোলাস তাগলিয়াফিকো চোট কাটিয়ে ফিরেছেন। তবে তরুণ ফাকুন্দো মেডিনাও দারুণ পারফরম্যান্স দেখানোয় এই পজিশনে প্রতিদ্বন্দ্বিতা রয়েছে।

ভোরে আর্জেন্টিনার সম্ভাব্য যে একাদশ মাঠে নামতে পারে, তা নিচে দেওয়া হলো:

আর্জেন্টিনার সম্ভাব্য শুরুর একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ (গোলরক্ষক); নাহুয়েল মোলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো বা ফ্যাকুন্ডো মেডিনা; রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা; লিওনেল মেসি এবং লাউতারো মার্টিনেজ বা জুলিয়ান আলভারেজ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup