শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালীকে অপহরণকারী পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ১২:৫১ পিএম আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:৫৩ পিএম
সুখরঞ্জন বালী
expand
সুখরঞ্জন বালী

আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাফাই সাক্ষ্য দিতে এসে ২০১২ সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হওয়া পিরোজপুরের সুখরঞ্জন বালীর অপহরণের ঘটনায় জড়িতদের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৩ জুলাই) দুপুর পৌনে ১২টায় ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

শফিকুল ইসলাম বলেন, দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার সাক্ষী সুখরঞ্জন বালীকে ট্রাইবুনাল এলাকা থেকে অপহরণের ঘটনায় এক পুলিশ কর্মকর্তাকে গ্রেফতার করা হয়েছে। তার নাম ফজলুর রহমান। তিনি সহকারী পুলিশ সুপার পদের একজন কর্মকর্তা। তাকে বৃহস্পতিবার রাতে ঢাকায় তার বাসা থেকে গ্রেফতার করা হয়।

উল্লেখ্য, প্রয়াত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাফাই সাক্ষ্য দিতে গিয়ে ২০১২ সালের ৫ নভেম্বর ট্রাইব্যুনাল প্রাঙ্গণ থেকে অপহরণের শিকার হন পিরোজপুরের সুখরঞ্জন বালি। পরে তাকে ভারতে খুঁজে পাওয়া যায় এবং দেশটির একটি কারাগারে পাঁচ বছর কাটাতে হয়।

এ ঘটনায় ২০২৫ সালের ২২ আগস্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা, সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহাসহ ৩২ জনকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেন সুখরঞ্জন বালি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Australia VS Egypt
Scheduled
04 Jul, 12:00 AM
VS
World Cup