

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচ ঘিরে উত্তেজনা তুঙ্গে। বহুল আলোচিত এই লড়াইয়ে কার জয়ের সম্ভাবনা কত—সেটি জানিয়ে দিয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)। আর্জেন্টিনা-কেপ ভার্দে ম্যাচে কে জিতবে জানাল এআই
বিশ্বকাপের শেষ ৩২-এর এই ম্যাচে বাংলাদেশ সময় শনিবার (৪ জুলাই) ভোর ৪টায় মুখোমুখি হবে আর্জেন্টিনা ও কেপ ভার্দে। নকআউট পর্বের এই লড়াইয়ে জয়ী দল জায়গা করে নেবে শেষ ষোলোতে।
বিভিন্ন এআই মডেল ও পরিসংখ্যানভিত্তিক বিশ্লেষণ অনুযায়ী, ম্যাচটিতে স্পষ্ট ফেবারিট আর্জেন্টিনা। তথ্য-উপাত্ত, সাম্প্রতিক পারফরম্যান্স, খেলোয়াড়দের অভিজ্ঞতা এবং দলীয় শক্তি বিবেচনায় তাদের জয়ের সম্ভাবনা প্রায় ৮০ থেকে ৮৫ শতাংশ ধরা হচ্ছে। অন্যদিকে কেপ ভার্দের জয়ের সম্ভাবনা ১০ শতাংশেরও কম বলে ধারণা করা হচ্ছে।
স্কোরলাইন নিয়েও সম্ভাব্য পূর্বাভাস দিয়েছে এআই। সবচেয়ে সম্ভাব্য ফল হিসেবে ২-০ ব্যবধানে আর্জেন্টিনার জয়ের কথা বলা হয়েছে। এ ছাড়া ৩-০ কিংবা ২-১ ব্যবধানেও জিততে পারে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। গোলদাতাদের তালিকায় স্বাভাবিকভাবেই এগিয়ে রাখা হচ্ছে লিওনেল মেসিকে। তার পাশাপাশি আর্জেন্টিনার আক্রমণভাগের আরও কয়েকজন ফুটবলারের গোল করার সম্ভাবনার কথাও বলছে এআই। তবে এআইয়ের বিশ্লেষণে আর্জেন্টিনা এগিয়ে থাকলেও কেপ ভার্দেকে হালকাভাবে দেখার সুযোগ নেই। বিশ্বকাপে প্রথমবার খেলেই দলটি নকআউট পর্বে উঠে চমক দেখিয়েছে। শক্ত রক্ষণ ও দ্রুত পাল্টা আক্রমণের কারণে তারা যেকোনো প্রতিপক্ষের জন্যই কঠিন চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। এআই বলছে, সম্ভাবনা বেশি মানেই নিশ্চিত জয় নয়। ফুটবলের ইতিহাসে বহুবার শক্তিশালী দলকে হারিয়ে অঘটন ঘটিয়েছে অপেক্ষাকৃত দুর্বল দল। তাই মাঠের লড়াইয়েই মিলবে শেষ উত্তর—ফেবারিট আর্জেন্টিনা জিতবে, নাকি নতুন আরেকটি বিশ্বকাপ রূপকথার জন্ম দেবে কেপ ভার্দে।
এদিকে প্রিয় দলের এই ম্যাচ ঘরে বসেই টিভিতে দেশীয় তিনটি চ্যানেলে দেখা যাবে। রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি টি-স্পোর্টস ও সময় টিভিতে সরাসরি দেখানো হবে আর্জেন্টিনা-আলজেরিয়ার ম্যাচ।
এছাড়া মোবাইল ফোন কিংবা ল্যাপটপ থেকেও ম্যাচগুলো উপভোগ করতে পারবেন দর্শকরা। তবে সেক্ষেত্রে সাবস্ক্রিপশন ফি দিতে হবে।
নির্দিষ্ট সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপে ঘরে বসেই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ উপভোগ করতে পারবেন দেশের ফুটবলপ্রেমীরা।


