শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ জুলাই ২০২৬, ০৪:৫৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

চলতি ফিফা বিশ্বকাপকে অনেকে ইতোমধ্যেই ‘গোলরক্ষকদের বিশ্বকাপ’ বলতে শুরু করেছেন। একদিকে যেমন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে ও হ্যারি কেইনের মতো তারকারা গোল করে আলোচনায়, অন্যদিকে দুর্দান্ত সেভ আর ক্লিন শিটে সমানভাবে নজর কাড়ছেন গোলরক্ষকরাও। এবার সেই তালিকায় নতুন ইতিহাস গড়লেন স্পেনের উনাই সিমন।

অস্ট্রিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচে ৩-০ গোলের জয়ে কোনো গোল হজম করেননি সিমন। এর মধ্য দিয়েই বিশ্বকাপের ইতিহাসে টানা সবচেয়ে বেশি সময় ক্লিন শিট ধরে রাখার নতুন রেকর্ড গড়েছেন তিনি।

স্পেনের এই গোলরক্ষক এখন পর্যন্ত বিশ্বকাপে টানা ৫১৯ মিনিট কোনো গোল হজম করেননি। এর ফলে ভেঙে গেছে ইতালির কিংবদন্তি গোলরক্ষক ওয়াল্টার জেঙ্গার ৩৬ বছর ধরে অক্ষত থাকা রেকর্ড।

১৯৯০ সালের বিশ্বকাপে জেঙ্গা টানা ৫১৭ মিনিট গোল না খেয়ে ইতিহাস গড়েছিলেন। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় ধরে সেটিই ছিল বিশ্বকাপের সর্বোচ্চ ক্লিন শিটের রেকর্ড। অবশেষে অস্ট্রিয়ার বিপক্ষে নিজের দুর্দান্ত পারফরম্যান্সে সেই কীর্তি ছাড়িয়ে গেলেন উনাই সিমন।

তালিকার তৃতীয় স্থানে আছেন ইংল্যান্ডের সাবেক গোলরক্ষক পিটার শিলটন, যিনি টানা ৫০০ মিনিট গোল হজম না করার নজির গড়েছিলেন।

সিমনের এই রেকর্ডের যাত্রা শুরু হয়েছিল ২০২২ বিশ্বকাপে। গ্রুপ পর্বে জাপানের বিপক্ষে ৫১ মিনিটে আউ তানাকার গোলে তার ক্লিন শিট ভাঙে। এরপর মরক্কোর বিপক্ষে শেষ ষোলোয় পুরো ১২০ মিনিট, এবং পরবর্তী বিশ্বকাপ আসরে কেপ ভার্দে, সৌদি আরব, উরুগুয়ে ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা ম্যাচে তিনি আর কোনো গোল হজম করেননি।

সব মিলিয়ে স্পেনের হয়ে বিশ্বকাপে আগের সর্বোচ্চ ৪৭৭ মিনিট ক্লিন শিটের রেকর্ড ছিল ইকার কাসিয়াসের দখলে। সেটিও এখন ছাড়িয়ে গেছেন সিমন। ফলে শুধু ব্যক্তিগত নয়, দলীয় ইতিহাসেও নতুন এক অধ্যায় যোগ হয়েছে তার এই কীর্তিতে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
Portugal VS Croatia
81'
1 - 1
53' Ivan Perisic
World Cup