

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। যুক্তরাষ্ট্রের হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে জাপানের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ গোলের জয় তুলে নেয় সেলেসাওরা।
দলের হয়ে গোল করে ব্রাজিলকে জয়ের পথে ফেরান ক্যাসেমিরো ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। এই জয়ে শেষ ষোলোর টিকিট নিশ্চিত করা ব্রাজিলের সামনে এবার অপেক্ষা করছে নরওয়ের চ্যালেঞ্জ।
আগামী রোববার (৫ জুলাই) শেষ ষোলোর ম্যাচে নরওয়ের মুখোমুখি হবে জিল। এই ম্যাচে জয় পেলেই কোয়ার্টার ফাইনালে উঠবে ব্রাজিল।
শেষ আটে ব্রাজিলের সম্ভাব্য প্রতিপক্ষ হবে ইংল্যান্ড ও মেক্সিকোর মধ্যকার শেষ ষোলোর ম্যাচের বিজয়ী দল।
অন্যদিকে, সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডও নাটকীয়ভাবে শেষ ষোলো নিশ্চিত করেছে। বুধবার (১ জুলাই) আটলান্টা স্টেডিয়ামে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জয় পায় ইংলিশরা। দলের জোড়া গোল করে জয়ের নায়ক হন অধিনায়ক হ্যারি কেইন।
এই জয়ের মাধ্যমে শুধু নকআউট পর্বেই ওঠেনি ইংল্যান্ড, ভেঙেছে দীর্ঘ ৩৬ বছরের একটি অপেক্ষাও। ১৯৯০ বিশ্বকাপের পর এবারই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে পিছিয়ে পড়েও জয় পেল ইংলিশরা। ১৯৯০ সালের আসরে ক্যামেরুনকে অতিরিক্ত সময়ে হারিয়ে এমন কীর্তি গড়েছিল তারা।
অন্যদিকে, মঙ্গলবার (৩০ জুন) ইকুয়েডরকে ২-০ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে টুর্নামেন্টের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো।
এখন ব্রাজিলের সামনে প্রথম লক্ষ্য নরওয়েকে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করা। সেই বাধা পেরোতে পারলে শেষ আটে তাদের অপেক্ষায় থাকবে ইংল্যান্ড অথবা মেক্সিকো।


