

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইরানকে অর্থনৈতিকভাবে একদম শ্বাসরুদ্ধ করে ফেলার হুংকার দিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। মার্কিন যুদ্ধজাহাজে হামলার কড়া জবাব দিতে দেশটির একের পর এক তেলবাহী ট্যাংকার ধ্বংস করে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনের তথ্য অনুসারে, সাংবাদিকদের সামনে মার্কো রুবিও সরাসরি ক্ষোভ প্রকাশ করে বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলা চালিয়ে ইরান বারবার ভুল করছে। এ জন্য তেহরানকে বেশ বড় মূল্যই দিতে হচ্ছে। কারণ তারা যতই গুলি চালাক, মার্কিন জাহাজের কোনো ক্ষতি তো করতেই পারছে না উল্টো তাদের নিজেদের অন্তত পাঁচটি তেলবাহী ট্যাংকার হারাতে হয়েছে।
রুবিও সাফ জানিয়ে দিয়েছেন, ইরান যতক্ষণ এই হামলা থামাবে না, ততক্ষণ তাদের এভাবে মাশুল গুনে যেতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক বাজারে তাদের তেলের ব্যবসা বন্ধ করে দিয়ে ইরানের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়াই এখন ওয়াশিংটনের প্রধান লক্ষ্য।
সূত্র: আল-জাজিরা।

