শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মার্কিন ঘাঁটিতে বিমান বিধ্বস্ত, নিহত সব আরোহী

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের আলাস্কায় একটি প্রত্যন্ত বিমানঘাঁটির কাছে বিমান বিধ্বস্ত হয়ে আটজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ আগস্ট) স্থানীয় সময় দুপুরের পরপরই বিমানটি বিধ্বস্ত হয় বলে জানিয়েছে মার্কিন বিমানবাহিনী।

বিমানটি আলাস্কার অ্যাঙ্কোরেজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ক্যাপ নিউএনহামের উদ্দেশে রওনা হয়েছিল। অ্যাঙ্কোরেজ থেকে ক্যাপ নিউএনহামের দূরত্ব আকাশপথে প্রায় ৪৫০ মাইল বা ৭২৫ কিলোমিটার।

বিমানবাহিনীর আলাস্কা কমান্ড জানিয়েছে, ক্যাপ নিউএনহামের কাছে বিমানটি বিধ্বস্ত হওয়ার পর উদ্ধারকারীরা ঘটনাস্থলে পৌঁছে বিমানে থাকা কারও বেঁচে থাকার প্রমাণ পাননি। বিমানটিতে দুই পাইলট ও ছয় যাত্রী ছিলেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ডের (এনটিএসবি) আলাস্কা অঞ্চলের প্রধান ক্লিন্ট জনসন।

মার্কিন বিমানবাহিনীর আলাস্কা কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল রবার্ট ডেভিস বলেন, নিহতরা ‘কঠিন পরিবেশে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনকারী নিবেদিতপ্রাণ পেশাজীবী’ ছিলেন। তিনি এ ঘটনাকে সামরিক বাহিনী ও সংশ্লিষ্ট সম্প্রদায়ের জন্য ‘অত্যন্ত মর্মান্তিক ক্ষতি’ বলে উল্লেখ করেন।

আলাস্কার দক্ষিণ-পশ্চিম উপকূলে অবস্থিত ক্যাপ নিউএনহাম সাইটটি ‘আলাস্কা রাডার সিস্টেম’-এর অংশ। এই নেটওয়ার্কের প্রত্যন্ত স্থাপনাগুলো আলাস্কার আকাশসীমায় প্রবেশকারী বা সেখানে চলাচলকারী বিমান পর্যবেক্ষণে ব্যবহৃত হয়।

সূত্র: বিবিসি

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank