

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন এলাকায় শনিবার (২২ আগস্ট ) ৬ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (২১ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিসের ডিজিএম মো. জসিম উদ্দিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরী রক্ষণাবেক্ষণ, গাছপালা কেটে লাইন পরিষ্কার করন,( রাইট অবওয়ে) কাজের জন্য মতলব দক্ষিণ উপকেন্দ্রের ২বি ফিডার -ধনারপাড়, পৈলপাড়া, দগরপুর, চর লক্ষীপুর, উত্তর বাইশপুর, বাবুরপাড়া, দশপাড়া , উত্তর নলুয়া, নলুয়া চৌরাস্তা, শিলমন্দি, ঢাকিরগাঁও, নবকলস( আংশিক), আইসিডিডিআরবি হসপিটাল, মমতা কোল্ড স্টোরেজ এলাকায় শনিবার (২২ আগস্ট) সকাল ০৯ ঘটিকা হইতে বিকেল ০৩ ঘটিকা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকিবে।
নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ মতলব দক্ষিণ জোনাল অফিস কর্তৃপক্ষ। প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করেছেন ডিজিএম মো. জসিম উদ্দিন।


