শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিডিও প্রকাশের পর পিনাকী-ইলিয়াসকে নিয়ে নূরের ফেসবুক পোস্ট ভাইরাল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৭:৩৯ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী এবং গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে নিয়ে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি অনুসন্ধানী ভিডিও প্রকাশ করেছেন। এর প্রতিক্রিয়ায় ইলিয়াসসহ লেখক, অ্যাক্টিভিস্ট ও রাজনৈতিক বিশ্লেষক পিনাকী ভট্টাচার্যকে নিয়ে নূরের করা একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে নূর অভিযোগ করে লিখেন, ‘এসব ইউটিউবার আলোচনায় থাকা এবং ভিউ ব্যবসা ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘আজেবাজে কথাবার্তা’ বলেন এবং গুজব ও প্রোপাগান্ডা ছড়ান।’

তিনি আরও লিখেন, ‘এসব ইউটিউবার আলোচনায় থাকা এবং ভিউ ব্যবসা ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘আজেবাজে কথাবার্তা’ বলেন এবং গুজব ও প্রোপাগান্ডা ছড়ান।’

পোস্টে নুরুল হক লেখেন, ‘আমার সমর্থক, শুভাকাঙ্ক্ষীদের বলবো পিনাকী, ইলিয়াসের মতো ভাড়াটে ইউটিউবারদের কথার গুরুত্ব না দিয়ে জাস্ট ইগনোর করুন।’

তিনি অভিযোগ করেন, এসব ইউটিউবার আলোচনায় থাকা এবং ভিউ ব্যবসা ঠিক রাখার জন্য গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে ‘আজেবাজে কথাবার্তা’ বলেন এবং গুজব ও প্রোপাগান্ডা ছড়ান।

নুরুল হকের ভাষ্য, সাধারণ কোনো বিষয় নিয়ে কথা বললে তাদের ভিউ হয় না। তাই বিতর্কিত বক্তব্যের মাধ্যমে তারা মানুষের দৃষ্টি আকর্ষণ করেন। ফেসবুক ও ইউটিউবে তাদের ভিডিও দেখা, লাইক, কমেন্ট ও রিঅ্যাকশন দেওয়াকেও তিনি তাদের ‘ডলার কামানোর ভিউ ব্যবসা’ এবং এজেন্ট হিসেবে চাহিদা তৈরির পুঁজি হিসেবে উল্লেখ করেন।

তিনি আরও বলেন, এসব ইউটিউবার এমন একটি ধারণা তৈরি করতে চান যে তারা সাধারণ মানুষকে প্রভাবিত করতে পারেন এবং মানুষের ওপর তাদের নিয়ন্ত্রণ রয়েছে। এ সুযোগ কাজে লাগিয়ে তারা বিভিন্ন ধরনের স্বার্থ হাসিল করেন বলেও অভিযোগ করেন তিনি।

ফেসবুক পোস্টে নুরুল হক রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ সরকারের শীর্ষ পর্যায়ের ব্যক্তি ও নেতাদের নিয়েও এসব ইউটিউবার ‘গুজব ও প্রোপাগান্ডা’ ছড়িয়েছেন বলে দাবি করেন।

দেশে থাকলে আইনগত পদক্ষেপ নেওয়া যেত উল্লেখ করে তিনি বলেন, তারা দেশের বাইরে থাকায় তা সম্ভব হচ্ছে না।

সরকারি দল, জোটের নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে নুরুল হক বলেন, তাদের বক্তব্যের কোনো রিপ্লাই না দিয়ে এড়িয়ে চলতে হবে। তার মতে, এসব ব্যক্তিকে নিয়ে আলোচনা করে নিজেদের মূল্যবান সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই।

পোস্টের শেষ দিকে তিনি ওই ইউটিউবারদের ‘আবর্জনার ভাগাড়’ উল্লেখ করে বলেন, তারা দুর্গন্ধ ছড়ায়, তাই তাদের এড়িয়ে চলাই উচিত।

এর আগে (১৮ আগস্ট) এক ভিডিও বার্তায় বলেন সাংবাদিক ইলিয়াস বলেছিলেন, ‘বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ৮টায় নুরুল হক নুরুর চরিত্র জাতির সামনে উন্মোচন করা হবে।’ পরে তার কথামতো ইলিয়াস তার অনুসন্ধানী ইউটিউব প্ল্যাটফর্ম ‘ফিফটিন মিনিটস’-এ প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে নিয়ে প্রকাশিত হয় প্রতিবেদন।

অন্যদিকে ইলিয়াস হোসাইনের ওই অনুসন্ধানী ভিডিওটি তার ইউটিউব চ্যানেলে প্রচারের মাত্র ১৮ ঘণ্টার মধ্যেই প্রায় ২০ লাখ মানুষ দেখেছেন। ভিডিওর কমেন্ট সেকশনে সাধারণ মানুষের ব্যাপক প্রতিক্রিয়া দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank