

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মন্ত্রিসভার বেশ কয়েকটি মন্ত্রণালয়ে আসতে পারে বড় ধরনের রদবদল। এছাড়াও যুক্ত হবে নতুন সদস্য। সরকারের নীতিনির্ধারণী কার্যক্রমে গতিশীলতা আনতে মন্ত্রিসভায় সদস্য হিসেবে শপথ নিতে পারেন, এমন চারজন হলেন ড. মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরী ও শামীম কায়সার লিংকন।
নতুন চারজনের মধ্যে শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করা হতে পারে বলে জানা গেছে।
এছাড়াও আবদুল মঈন খানকে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় দেওয়া হতে পারে বলে জানা গেছে। এ ছাড়া সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী। আন্দালিব রহমান পার্থকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, সরকারের কাজের আরো গতি আনতে পাঁচ মন্ত্রণালয়ে পরিবর্তনে রদবদল হতে পারে।
সূত্রের তথ্য অনুযায়ী, বিমান মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদলের কথা চিন্তা করছে সরকার। বৃহস্পতিবার জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশের রাষ্ট্রপতি নির্বাচিত হন। আজ সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি।
রাষ্ট্রপতির শপথের পরপরই মন্ত্রিসভার নতুন সদস্যদের শপথ হবে। দরবার হলেই মন্ত্রিসভার নতুন সদস্যরা শপথ নেবেন।
মন্ত্রিপরিষদ বিভাগ জানায়, নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন নতুন রাষ্ট্রপতি।


