শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন আন্দালিব রহমান পার্থ?

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৪:১৪ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৪:১৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে চারজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আনার কথা ভাবছে সরকার। নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র এনপিবি নিউজকে এ তথ্য নিশ্চিত করে।

মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র জানায়, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সূত্রের তথ্য অনুযায়ী, ড. আবদুল মঈন খানকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হতে পারে। সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা রয়েছে।

এদিকে সরকারের কাজের গতি বাড়াতে কয়েকটি মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টনের কথাও ভাবা হচ্ছে। মন্ত্রিপরিষদ বিভাগের সূত্র বলছে, বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি, স্থানীয় সরকার এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রদবদল হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তাঁর শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, নতুন রাষ্ট্রপতিই নতুন মন্ত্রীদের শপথ পড়াবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank