শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
২১ আগস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন ড. আবদুল মঈন খান

এনপিবি প্রতিবেদক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৬, ০৪:৫০ পিএম আপডেট : ২১ আগস্ট ২০২৬, ০৪:৫২ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মন্ত্রিসভায় বড় ধরনের রদবদলের আভাস পাওয়া গেছে। নতুন করে কয়েকজনকে মন্ত্রিসভায় যুক্ত করার পাশাপাশি গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্বেও পরিবর্তন আসতে পারে। এর মধ্যে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের (এলজিআরডি) দায়িত্ব পেতে পারেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

শুক্রবার (২১ আগস্ট) মন্ত্রিপরিষদ সূত্রের বরাতে জানা গেছে, নতুন করে মন্ত্রিসভায় যুক্ত হতে যাওয়া চারজনের মধ্যে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য ড. আবদুল মঈন খান। তাকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

নতুন মন্ত্রিসভায় আবদুল মঈন খানকে গুরুত্বপূর্ণ এই মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টি নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সরকারের কাজের গতি বাড়াতে কয়েকটি মন্ত্রণালয়ে রদবদলের পরিকল্পনার অংশ হিসেবেই এই পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে।

এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরও তিনজন যুক্ত হওয়ার কথা রয়েছে। তারা হলেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বান্দরবান থেকে নির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী এবং গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব এবং শামীম কায়সার লিংকনকে ধর্ম প্রতিমন্ত্রী করার আলোচনা রয়েছে। অন্যদিকে আন্দালিব রহমান পার্থকে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি।

মন্ত্রিপরিষদ সূত্র বলছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পাশাপাশি বিমান, কৃষি, খাদ্য, বিদ্যুৎ ও জ্বালানি এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়েও রদবদল হতে পারে।

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ভোটের মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হন।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তার শপথ নেওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতির শপথের পরপরই নতুন মন্ত্রিসভার সদস্যদেরও শপথ অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতি তাদের শপথ পড়াবেন বলে জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank