বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা ইরানকে প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব: ট্রাম্প 

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬, ০৯:৪৮ এএম
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানে সামরিক অভিযানে নিজেদের লক্ষ্য প্রায় অর্জিত হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, চলমান এই অভিযান এখন শেষ পর্যায়ে রয়েছে।

স্থানীয় সময় বুধবার (১ এপ্রিল) দেওয়া এক টেলিভিশন ভাষণে ট্রাম্প জানান, আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে ইরানের ওপর আরও কঠোর হামলা চালিয়ে দ্রুত যুদ্ধের ইতি টানার পরিকল্পনা রয়েছে। প্রায় ২০ মিনিটের এই ভাষণে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইরানের নৌবাহিনী, ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতাকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলেছে।

তবে যুদ্ধ শেষ হওয়ার নির্দিষ্ট সময়সীমা তিনি স্পষ্ট করেননি। ট্রাম্প বলেন, আলোচনার মাধ্যমে সমাধান না এলে ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্য করে একযোগে হামলা চালানো হতে পারে। যদিও তেলের অবকাঠামোয় এখনো সরাসরি আঘাত হানা হয়নি বলে জানান তিনি।

এদিকে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা অব্যাহত রয়েছে। গুরুত্বপূর্ণ এই নৌপথে অচলাবস্থা তৈরি হওয়ায় বৈশ্বিক জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। ট্রাম্প তেলনির্ভর দেশগুলোকে এই প্রণালীর নিয়ন্ত্রণ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ভাষণের প্রভাব পড়েছে জ্বালানি বাজারেও। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ভাষণের আগে ব্যারেলপ্রতি প্রায় ১০০ ডলারের কাছাকাছি থাকলেও পরে তা বেড়ে ১০৫ ডলারে পৌঁছায়, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

ভাষণে ট্রাম্প আরও বলেন, ‘আগামী দুই থেকে তিন সপ্তাহ আমরা তাদের (ইরান) ওপর অত্যন্ত কঠোর আঘাত হানব। আমরা তাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যাব, যেখানে তাদের থাকা উচিত।’

এদিকে ট্রাম্পের এমন অবস্থানের তীব্র সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতা চাক শুমার। তিনি বলেন, এই যুদ্ধ মার্কিন ইতিহাসের অন্যতম বড় নীতিগত ভুল হিসেবে বিবেচিত হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup