সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভেনেজুয়েলায় ভূমিকম্প: ৪ দিন পর বাবা-ছেলে জীবিত উদ্ধার

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৬, ০৪:০৪ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের চার দিন পর ধ্বংসস্তূপের নিচ থেকে জীবিত মানুষ উদ্ধারের খবর মিলছে। রোববার (২৮ জুন) দীর্ঘ প্রায় ১২ ঘণ্টার অভিযান চালিয়ে ধসে পড়া একটি ভবনের ধ্বংসস্তূপ থেকে বাবা ও তার ছেলেকে জীবিত উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

উদ্ধারকারীরা বিশেষ অনুসন্ধান ক্যামেরার সাহায্যে ধ্বংসস্তূপের নিচে তাদের অবস্থান শনাক্ত করেন। এরপর ধাপে ধাপে ধ্বংসাবশেষ সরিয়ে নিরাপদে বাইরে নিয়ে আসা হয় দুজনকে।

এই অভিযানে ফ্রান্সের বেসামরিক নিরাপত্তা বাহিনী এবং যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারফ্যাক্স কাউন্টি আরবান সার্চ অ্যান্ড রেসকিউ দলের সদস্যরা অংশ নেন। উদ্ধারকাজ চলাকালে আটকে থাকা বাবা ও ছেলের শরীরে পানিশূন্যতার লক্ষণ দেখা দেওয়ায় তাঁদের স্যালাইন দেওয়া হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত বুধবার আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাসের উত্তরের উপকূলীয় রাজ্য লা গুয়াইরা। এ দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ১ হাজার ৪৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পাশাপাশি হাজারো মানুষ এখনও নিখোঁজ রয়েছেন।

উদ্ধারকারীরা জানিয়েছেন, সপ্তাহের শেষ পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে অন্তত ৩৩ জনকে জীবিত বের করে আনা সম্ভব হয়েছে। তবে সময়ের সঙ্গে সঙ্গে জীবিত কাউকে খুঁজে পাওয়ার সম্ভাবনা ক্রমেই কমে আসছে। তবুও সম্ভাব্য সব স্থানে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন