বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

এক মাসের মধ্যে সর্বোচ্চে স্বর্ণের দাম

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৪:৩৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা জোরালো হওয়ায় বৈশ্বিক বাজারে স্বর্ণের দাম গত এক মাসে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একইসঙ্গে মার্কিন ডলারের দুর্বলতা এবং সরকারি বন্ডের সুদহার কমে আসায়ও বেড়েছে স্বর্ণের দাম।

বুধবার (০৫ আগস্ট) স্পট গোল্ডের দাম ২ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৬৪ দশমিক ১৩ ডলারে পৌঁছেছে, যা ৭ জুলাইয়ের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের গোল্ড ফিউচারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ২২৩ দশমিক ৬০ ডলারে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে আলোচনায় ‘খুব ভালো অগ্রগতি’ হয়েছে। এতে চলমান সংঘাতের অবসান ঘনিয়ে এসেছে বলে বাজারে প্রত্যাশা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমার সম্ভাবনায় মূল্যস্ফীতির চাপ কিছুটা শিথিল হতে পারে। এর ফলে মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা কমেছে, যা সুদবিহীন সম্পদ হিসেবে স্বর্ণকে বিনিয়োগকারীদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে।

শুধু্ স্বর্ণই নয়, এদিন রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দামও বেড়েছে। রুপার দাম এক মাসের বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্লাটিনাম জুনের মাঝামাঝির পর সর্বোচ্চ এবং প্যালাডিয়াম প্রায় দুই মাসের সর্বোচ্চ দামে লেনদেন হয়েছে।

সূত্র: রয়টার্স

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন