বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ইরান সরকার পতনের খুব কাছা্কাছি: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ এএম
ছবি: সংগৃহীত
expand

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের সরকার পতনের খুব কাছাকাছি পৌঁছে গেছে বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। সিরিয়ার দখলকৃত জাবল আল-শেখ বা মাউন্ট হারমন সফরকালে তিনি এই মন্তব্য করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজ।

বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনের তথ্য অনুসারে— ঘটনাস্থল পরিদর্শনের সময় নেতানিয়াহু বলেন, এখনও কিছু কাজ বাকি রয়েছে, যার মধ্যে প্রধান কাজ হলো ইরানের এই সরকারকে উৎখাত করা। তারা এই লক্ষ্য অর্জনের খুব কাছাকাছি আছেন এবং ইরানের মূল অক্ষটি শেষ পর্যন্ত পুরোপুরি ধসে পড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

ইসরাইলি বাহিনী সিরিয়ার সীমানার ভেতরে তাদের দখলদারিত্ব বজায় রেখেছে উল্লেখ করে সফরে নেতানিয়াহু আরও পুনর্ব্যক্ত করেন যে, তারা তাদের সীমান্তে কোনো সন্ত্রাসী বাহিনীকে কিছুতেই আস্তানা গড়তে বা শক্তিশালী হতে দেবেন না।

সূত্র: আল-জাজিরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank