

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীরা সৌদি আরবের দক্ষিণাঞ্চলের চারটি শহরে হামলা চালিয়েছে। মঙ্গলবারের এ হামলায় ৭৩ জন আহত হয়েছেন। হামলার পর কয়েকটি তেল স্থাপনায় আগুন ধরে যায়।
বুধবার (৯ সেপ্টেম্বর) মধ্যরাতে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী হুতিদের দাবি, সৌদি ভূখণ্ডের গভীরে তারা বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে দক্ষিণাঞ্চলীয় শহর খামিস মুশাইতের একটি সৌদি বিমানঘাঁটি এবং রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর আবহা, নাজরান ও জাজানের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়।
এ সময় নাসার স্যাটেলাইটের ছবিতে জাজান তেল শোধনাগারের ওপর ঘন কালো ধোঁয়া এবং আবহার একটি তেল বিতরণকেন্দ্র থেকে সাদা ধোঁয়া উঠতে দেখা গেছে বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার পর বিভিন্ন স্থাপনায় আগুন ধরে যায়। আহত ৭৩ জনের মধ্যে নারী ও শিশুও রয়েছে। আহতের এই সংখ্যা ইঙ্গিত দিচ্ছে, ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর সৌদি আরবে এটি অন্যতম বড় হামলা।
তবে হামলার শিকার শহরগুলো থেকে ঘটনাস্থলের কোনো ছবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সৌদি আরবে গণমাধ্যমের ওপর কঠোর নিয়ন্ত্রণ থাকায় প্রত্যক্ষদর্শীদের সঙ্গেও যোগাযোগ করা যায়নি।
সূত্র: রয়টার্স

