

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইরানের একাধিক হামলার পর কুয়েতে পরিচালিত একমাত্র ইরানি স্কুল বন্ধের নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে এএফপি।
সূত্রটি স্কুলটি বন্ধের নির্দিষ্ট কারণ উল্লেখ না করলেও জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ চলাকালে কুয়েত ছিল যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি থাকা উপসাগরীয় দেশগুলোর অন্যতম, যেগুলো ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছিল। সর্বশেষ জুনে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পরও দেশটি হামলার মুখে পড়ে।
কুয়েতের শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্তে বলা হয়েছে, বেসরকারি ইরানি স্কুলটির শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে দেওয়া লাইসেন্স বাতিল করে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে।
এ ছাড়া আগামী শিক্ষাবর্ষের জন্য নতুন শিক্ষার্থী ভর্তি স্থগিত করা হয়েছে। একই সঙ্গে অভিভাবকদের সন্তানদের অন্য শিক্ষাপ্রতিষ্ঠানে স্থানান্তরের আহ্বান জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
সূত্র : টাইমস অব ইসরায়েল