বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ইসরায়েল ছেড়ে পালানোর হিড়িক ইহুদিদের

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০৯:০৬ পিএম আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৯:২৬ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

দীর্ঘস্থায়ী সামরিক সংঘাত, রাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক সংকটের কারণে ইসরায়েল থেকে রেকর্ড সংখ্যক ইহুদি নাগরিক দেশ ছেড়েছেন। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের একটি নতুন প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে দুই লাখ ৬৮ হাজার ৫০৯ ইসরায়েলি নাগরিক দেশ ত্যাগ করেছেন। ২০২৩ সাল থেকে ২০২৪ সালে এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকদের সমীক্ষায় দেখা গেছে, ২০২৩ সালে অন্তত তিন মাস বা তার বেশি সময়ের জন্য ৮৬ হাজার ৫০৯ জন ইসরায়েল ত্যাগ করেন। ২০২৪ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৯১ হাজার ৪৯৯ জনে এবং ২০২৫ সালে দেশ ছাড়েন আরও ৯০ হাজার ৯২২ জন। অর্থাৎ, বছরে গড়ে প্রায় ৯০ হাজার মানুষ ইসরায়েল ত্যাগ করেছেন।

অথচ ২০১০ থেকে ২০১৯ সাল পর্যন্ত এই গড় ছিল বছরে প্রায় ৬০ হাজার। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এর সংখ্যা ছিল প্রায় এক লাখ ৮৩ হাজার ২১৯ জন, যা সাম্প্রতিক তিন বছরের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম।

সূত্র: টাইমস অব ইসরায়েল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন