

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


মিশরের উপকূলীয় এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে প্রতিবেশী প্রতিবেশী ইসরাইলের দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকাতেও অনুভূত হয়েছে। সোমবার (৩ আগস্ট) স্থানীয় সময় ভোরে এ ভূমিকম্প আঘাত হানে।
জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরপরই সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি নেয় মিশরীয় রেড ক্রিসেন্ট। সংস্থাটি জানিয়েছে, যেসব গভর্নরেটে কম্পন অনুভূত হয়েছে সেখানে জরুরি সেবার কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।
এক বিবৃতিতে রেড ক্রিসেন্ট জনগণকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেছে, যেসব ভবন ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে বলে সন্দেহ রয়েছে, সেগুলোতে আপাতত প্রবেশ না করাই নিরাপদ। পাশাপাশি পরিস্থিতি পুরোপুরি মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সরকারি কর্তৃপক্ষের নির্দেশনা ও আনুষ্ঠানিক তথ্য অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
তথ্যসূত্র: টাইমস অব ইসরাইল