বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০৫ আগস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সৌদির ৮ জাহাজকে আটকে দিলো  ইরানের মিত্ররা, উত্তেজনা চরমে

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:০৮ পিএম
সংগৃহীত
expand
সংগৃহীত

সৌদি আরবের চলমান অবরোধের জবাবে দেশটির আটটি তেলবাহী ট্যাংকারকে ফিরিয়ে দিয়েছে ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি।

‘অবরোধের জবাবে অবরোধ’ নীতি বাস্তবায়নের অংশ হিসেবে কৌশলগত বাব আল-মানদেব প্রণালি অতিক্রমের সময় জাহাজগুলোকে বাধা দেওয়া হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

প্রেস টিভির খবরে বলা হয়েছে, শুক্রবার (৩১ জুলাই) ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘অবরোধের বদলে অবরোধ’ নীতির অংশ হিসেবে সৌদি তেল ট্যাংকারগুলোর ওপর নৌ অবরোধ আরও জোরদার করা হয়েছে। এর ফলে সৌদি আরবের আটটি তেলবাহী জাহাজকে তাদের নির্ধারিত পথ পরিবর্তন করে ‘স্ট্রেইট অব গুড হোপ’-এর দিকে যেতে বাধ্য করা হয়েছে।

হুতিদের দাবি, ইয়েমেনের ওপর দীর্ঘদিনের অবরোধের জবাব দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ২০১৫ সালের ২৬ মার্চ সৌদি আরব ও তার আরব মিত্ররা ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে এবং দেশটির ওপর অবরোধ আরোপ করে। ওই অভিযানে যুক্তরাষ্ট্রসহ কয়েকটি পশ্চিমা দেশ সামরিক, রাজনৈতিক ও সরবরাহগত সহায়তা দেয়।

দীর্ঘস্থায়ী এ সংঘাতে ইয়েমেনে হাজার হাজার মানুষের প্রাণহানি ঘটলেও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের ঘোষিত লক্ষ্য অর্জনে সফল হয়নি বলে দাবি করে হুতি গোষ্ঠী।

এর আগে গত ২০ জুলাই ইয়েমেন সৌদি আরবের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কার্যকর নৌ অবরোধ ঘোষণা করে। হুতিদের ভাষ্য, এর উদ্দেশ্য ছিল সৌদি আরবকে ইয়েমেনের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহারে চাপ সৃষ্টি করা।

এদিকে, সাম্প্রতিক সময়ে সৌদি যুদ্ধবিমান ইয়েমেনের গুরুত্বপূর্ণ বন্দরনগরী আল-হুদাইদাহতে হামলা চালানোর পর সংঘাত নতুন মাত্রা পেয়েছে। ওই হামলার পর ইয়েমেনের সশস্ত্র বাহিনী চলমান অভিযানের নতুন ধাপের নাম দিয়েছে ‘উত্তেজনার জবাবে উত্তেজনা’। এর পর থেকেই সৌদি আরবের তেলবাহী জাহাজের বিরুদ্ধে নৌ অবরোধ আরও কঠোর করার ঘোষণা দিয়েছে হুতি গোষ্ঠী।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন