মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাশহাদে সমাহিত হলেন আয়াতুল্লাহ আলী খামেনি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১০ জুলাই ২০২৬, ০৮:৫৫ এএম
ছবি : সংগৃহীত।
expand
ছবি : সংগৃহীত।

দীর্ঘ কয়েক সপ্তাহের রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শেষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে তার জন্মশহর মাশহাদে দাফন করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান হামলায় নিহত হওয়ার কয়েক মাস পর

শুক্রবার (১০ জুলাই) ভোরে তাকে সমাহিত করা হয় বলে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রায় ৩৭ বছর ইরানের নেতৃত্ব দেওয়া খামেনি যুদ্ধের প্রথম দিকে সংঘটিত বিমান হামলায় নিহত হন। এরপর কয়েক দিন ধরে দেশজুড়ে শোক পালনের পর বৃহস্পতিবার মাশহাদে তার দাফন সম্পন্ন হয়।

ইরানের ইতিহাসে মাশহাদে সমাহিত হওয়া তিনি দ্বিতীয় শাসক। এর আগে ১৭৪৭ সালে নিহত হওয়া নাদের শাহকে একই শহরে সমাহিত করা হয়েছিল।

খামেনির শেষ বিদায় উপলক্ষে শনিবার থেকে শোকযাত্রা শুরু হয়। এ সময় রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে নিরাপত্তা জোরদার করা হয় এবং সড়ক ও আকাশপথে বিশেষ বিধিনিষেধ আরোপ করে কর্তৃপক্ষ।

দীর্ঘ কয়েক দশক ধরে ইরানের নেতৃত্ব এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে কঠোর অবস্থানের জন্য পরিচিত এই নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক মানুষ শোকযাত্রায় অংশ নেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন