বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রয়োজনে ইরানে আবারও হামলা চালানোর হুঁশিয়ারি নেতানিয়াহুর

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ জুলাই ২০২৬, ১০:২৩ এএম আপডেট : ০১ জুলাই ২০২৬, ১০:৪৭ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

প্রয়োজন হলে ইসরায়েল আবারও ইরানে হামলা চালাবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি দাবি করেছেন, ইরানকে কখনোই পরমাণু অস্ত্রের অধিকারী হতে দেয়া হবে না। এমন মন্তব্য এমন এক সময়ে এলো, যখন সংঘাত বন্ধে কিছুদিন আগেই যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা স্মারক কার্যকর হয়েছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, মঙ্গলবার (৩০ জুন) ইসরায়েলের চ্যানেল ১৪-কে দেয়া এক সাক্ষাৎকারে নেতানিয়াহু এসব কথা বলেন। তিনি বলেন, ‘ইরানে আমরা নিজেদেরকে পরমাণু বোমা থেকে রক্ষা করেছি।’

ইরানে ফের হামলার বিষয়ে নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া ওয়াশিংটন-তেহরান সমঝোতা স্মারক গত ১৮ জুন কার্যকর হয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইলেকট্রনিকভাবে এতে স্বাক্ষর করেন।

এই সমঝোতা স্মারকে সংঘাতের অবসান এবং আলোচনার মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে অমীমাংসিত বিভিন্ন ইস্যুর সমাধানের একটি কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে যুদ্ধবিরতি, নিষেধাজ্ঞা শিথিল, পরমাণু কর্মসূচি, হরমুজ প্রণালি পুনরায় খুলে দেয়া এবং বৃহত্তর আঞ্চলিক নিরাপত্তা ব্যবস্থা।

অবশ্য ইসরায়েল বারবারই তেহরানের সঙ্গে যেকোনও ধরনের সমঝোতার বিরোধিতা করেছে। একই সঙ্গে দেশটি ইরানের ওপর আবারও হামলা চালানোর হুঁশিয়ারিও প্রায়ই দিয়ে আসছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
England VS Congo DR
Scheduled
01 Jul, 10:00 PM
VS
World Cup